বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত না থাকায় শ্রেণি বৈষম্য দিন দিন বেড়ে চলেছে। সামাজিক বৈষম্যের কারণে সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অথচ সমাজের সামর্থবান মানুষ এগিয়ে এলে এই বৈষম্য নিমিষেই দূর হয়ে যেতো। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে এতিম শিশু সহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
সোমবার, ২৭ মার্চ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর একটি এতিমখানায় এতিমদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, শিক্ষাবিদ জসিম উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল আহাদ ও ব্যবসায়ী আবুল কালাম। সংবাদ বিজ্ঞপ্তি