এক শিশুকন্যার পরিচয় জানতে সহযোগিতা চেয়েছে জালালাবাদ থানা পুলিশ

প্রকাশিত May 5, 2026
এক শিশুকন্যার পরিচয় জানতে সহযোগিতা চেয়েছে জালালাবাদ থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ থানা পুলিশ মঙ্গলবার (৫ মে/২২ বৈশাখ) দুসকী এলাকা হতে আনুমানিক দুই বছর বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে; কিন্তু তার পরিচয় জানতে পারেনি। কারণ শিশুটি নিজের নাম-ঠিকানা বলতে পারছেনা।
শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। পুলিশ দ্রুত শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে তাকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করতে চায়।
তাই শিশুটির পরিচয় নিশ্চিত হতে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেছে।
শিশুটির পরিচয় কারো জানা থাকলে অথবা কেউ জানতে পারলে জালালাবাদ থানায় ডিউটি অফিসারের ০১৩২০০৬৭৫৯৯ নম্বর ফোনে জানাতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি