শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ষড়যন্ত্র করছে একের পর এক; কিন্তু এই শত্রুদের কাছে কাছে মাথা নত করা যাবেনা বরং প্রতিহত করতেই হবে।
মঙ্গলবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাল্লা উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও উজান যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বর্ণালী মজুমদার স্বর্ণার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহসহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো অলিউল হক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুস সাত্তার মিয়া ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু।