হবিগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
এবার সংগঠনের কার্যকরি কমিটির ২১টি পদের মাঝে ৭টিতে ভোট গ্রহণ করা হয়। এসব পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন, সভাপতি মো সামছু মিয়া, সহসভাপতি মো আব্দুল কুদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সহসাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো সামাজুল খান এবং শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক রতন কুমার রায়।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন।
কার্যকরি কমিটির ৯টি সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, মো আহাদ মিয়া, তাজুল ইসলাম, সাইদুর রহমান সেলিম, অঞ্জন রায়, কেশব মিত্র, নাসির উদ্দিন, পলাশ মোদক, মহিবুর রহমান ও শ্যামল চন্দ্র রায়।
ভোট গণনা শেষে সন্ধ্যায় সংগঠনের ২০২২ সালের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো সজিব আলী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ৯৯৬ জন ভোটারের মধ্যে ৮৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করায় তিনি সহকারি নির্বাচন কমিশনার প্রাক্তন চেয়ারম্যান মো আতাউর রহমান, সুখলাল সূত্রধর, জালাল উদ্দিন খান ও শহিদুর রহমানসহ রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যবেক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শরীফ উল্লাহ, শংকর পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ চেম্বার সভাপতি মিজানুর রহমান শামীম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা আওয়ামী লীগ নেতা তজম্মুল চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো গোলাম মর্তুজা, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো সামছুল হুদা ও সাধারণ সম্পাদক মো আলমগীর নির্বাচনী কার্যক্রম প্রত্যক্ষ করেন।