মাধবপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার, ১৭ ফ্রেরুয়ারি (৪ ফাল্গুন) রাতে তার বাড়িতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাসেল আহমেদের সভাপতিত্বে ও মো সেজান আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মশিউর রহমান মুর্শেদ, সুহেল মাহমুদ, এমদাদুল হক সুজন, বেনু মিয়া, রাজ, রিপন মিয়া, সাব্বির আহমেদ জুয়েল, এমরান মিয়া ও সোহান পাঠান সহ অন্যরা।
মতবিনিময়কালে আব্দুল আজিজ আগামী নির্বাচনে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।