শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, হবিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল (৬১) পরলোক গমন করেছেন।
তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের বসন্ত কুমার মজুমদারের বড় ছেলে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ৬ দিন ধরে আইসিইউতে থাকাকালীন সোমবার, ১৯ ফেব্রুয়ারি (৬ ফাল্গুন) সকাল সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়। এর আগে তিনি আরও ৬ দিন একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ছিলেন।
নিজ গ্রামের মহাশ্মশান ঘাটে মরদেহের সৎকার করা হয়।
বিবেকানন্দ মজুমদার বকুল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।