সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ দূর্জুটি কুমার বসু, কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন, জেলা উদীচীর সভাপতি রোকেয়া পদকপ্রাপ্ত শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে ও কেন্দ্রীয় উদীচীর সদস্য শফিকুল আহসান রিফাত।
বক্তারা বলেন, উদীচী বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামসহ দেশের প্রতিটি গণআন্দোলনে সামনের সারিতে থেকে অংশ গ্রহণ করেছে। এখনও মৌলবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করছে।