ইয়ুথ চ্যাম্পিয়ন’স অফ দ্যা এনভায়রনমেন্ট’ ২০২২ নড়াইলের মিকাইল

প্রকাশিত December 21, 2022
ইয়ুথ চ্যাম্পিয়ন’স অফ দ্যা এনভায়রনমেন্ট’ ২০২২ নড়াইলের মিকাইল

এবার নড়াইলের মো মিকাইল হোসেন খান ইয়ুথ চ্যাম্পিয়ন’স অফ দ্যা এনভায়রনমেন্ট-২০২২ হয়েছেন।
ইপসা ইয়ুথ চ্যাম্পিয়ন’স অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২২ কর্মসূচিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে সীতাকুণ্ড এইআরডিসি ক্যাম্পাসে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো শাহাদাত হোসেন।
ইপসার ইয়ুথ ফোকাল আব্দুস সবুরের সঞ্চালনায় ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মো আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড আমির মো নসরুল্লাহ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি সুমাইয়া আহমেদ ও ডিনেটের জয়েন্ট ডিরেক্টর আসিফ আহম্মেদ তন্ময়।
পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত ইয়ুথ লিডারদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন ইপসার ডেপুটি ডিরেক্টর মো শাহজাহান, ইয়ুথ ফোকাল ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ফোকাল আব্দুস সবুর এবং ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান।
আগত ইয়ুথ লিডাররা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে তাদের নিজেদের এলাকায় বাস্তবায়নের জন্য বিভিন্ন সৃজনশীল অভিমত উপস্থাপন করেন। এর মধ্য থেকে জুরি বোর্ডের বিচার বিশ্লেষণের মাধ্যমে ১০ জন ইয়ুথ লিডারকে পুরষ্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো শাহ আলম, ইপসার ডেপুটি ডিরেক্টর নাসিম বানু শ্যামলি, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আশ্রাফ উল্লাহ, গণমাধ্যমকর্মী ও ইপসার কর্মকর্তাগণ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ১০০ জন ইয়ুথ লিডার।
অনুষ্ঠানে বাস্তবায়নে সহযোগিতায় ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ডিনেট ডেভেলাপম্যন্ট রিসার্চ নেটওয়ার্ক ও সিজেআরএফ। মিডিয়া পার্টনার ছিল রেডিও সাগরগিরি। সংবাদ বিজ্ঞপ্তি