ইসলামী ছাত্র মজলিস বিমানবন্দর থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত April 18, 2023
ইসলামী ছাত্র মজলিস বিমানবন্দর থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট বিমানবন্দর থানা শাখার ‌’শবে ক্বদরের গুরুত্ব ও ফযিলত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার, ১৭ এপ্রিল মহানগরীর আম্বরখানা বড়বাজারে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিমানবন্দর থানা শাখার সভাপতি মীর মাসরুর আবিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহসভাপতি কে এম আব্দুল্লাহ আল-মামুন।
শাখা সেক্রেটারি জামিল আহমদ ও বায়তুলমাল সম্পাদক ইশমাম আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, ইসলামী যুব মজলিস মহানগর নির্বাহী সদস্য মুহাম্মদ এহসান, মদন মোহন কলেজ সেক্রেটারি মিসবাহ আহমেদ জয় ও এম সি কলেজ শাখা সেক্রেটারি আহমদ সালমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা শাখা প্রচার সম্পাদক আবুল হুসাইন, খাসদবীর আবাসিক এলাকা সভাপতি লাবিব আহমদ, ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাহবুব, তামিম, আকিব, আলি ফাহিম, ছামি, তারেক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি