বিশ্বনাথ থেকে সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইসলামিক স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ও নিউ লাইফ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ৫ শতাধিক দুস্থ-অসহায় মানুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
জিআরকির অর্থায়নে ও মরহুমা সাফিয়া বেগম ফাউন্ডেশনের পরিচালনায় নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী ফ্রি চক্ষুসেবা ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়।
এছাড়া চোখে ছানিপড়া রোগী বাছাই করা হয়। তাদের চোখে নিউ লাইফ চক্ষু হাসপাতালের মাধ্যমে অপারেশন করা হবে।
এই মানবিক উদ্যোগের সার্বিক সহযোগিতা ও তদারকিতে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নতুন হাবড়া বাজার মাদরাসার সাবেক সহকারী সুপার মাওলানা মুহাম্মদ দিলোয়ার হোসাইন, কামরুজ্জামান, সাফিয়া বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো নাজমুল হক প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি