ইতালি প্রবাসীদের সংগঠন দিরাই সমাজকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত March 4, 2025
ইতালি প্রবাসীদের সংগঠন দিরাই সমাজকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ইতালি প্রবাসী দিরাই উপজেলাবাসীর সংগঠন দিরাই সমাজকল্যাণ সমিতি, মিলান, লম্বারদিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্/১৯ ফাল্গুন) দিরাই পৌর এলাকায় আজমল কনভেনশন হলে আয়োজিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, শায়খ মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, শায়খ মাওলানা হোসাইন আহমদ, উপজেলা বিএনপির প্রথম যুগ্মআহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্মআহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্মআহবায়ক ফারুক সরদার, বিএনপি নেতা মাসুক মিয়া, জয়নুল হক চৌধুরী, মুহতামিম মাওলানা আব্দুল লতিফ, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, মোস্তাহার মিয়া মোস্তাক, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মেহেদী হাসান চৌধুরী নূর আহমদ, এনটিভি প্রতিনিধি মোশাহিদ সর্দার, উবায়দুল হক আব্দুল্লা রাজি, আয়মান আহমেদ, দুর্জয় রায় ও রাজিব রায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য তারেক রহমান ও সহসাংগঠনিক সম্পাদক আলী হায়দার তালুকদারের যৌথ পরিচালনায় মাহফিলে ভার্চুয়াল প্লাটফরমে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি মো শাকির তালুকদার ও সাধারণ সম্পাদক মো হামিম মিয়া তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেল।