ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

প্রকাশিত January 31, 2022
ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।