সিলেট জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৩০ আগস্ট সকাল সাড়ে ৮টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল কিট প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড পরিদর্শনকালে তিনি চাহিদা অনুযায়ী পুলিশ অফিসার ও ফোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন।
এ সময় পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বই রক্ষণাবেক্ষণ করার জন্য আরআই পুলিশ লাইন্স, সিলেট ও ওসি সি-স্টোরকে তিনি নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তথ্য বিবরণী