আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব ক্বিবলাহর (র) ঈসালে সাওয়াব মাহফিল গত ৫ ফেব্রুয়ারি মধ্য ইংল্যান্ডের লেস্টার শহরে দারুস সালাম মসজিদে অনুষ্ঠিত হয়।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দুবাগী ছাহেবের লেস্টারের প্রবীণ ছাত্র আবু তাহের। প্রধান অতিথি ছিলেন দুবাগী ছাহেবের বড় ছাহেবজাদা হযরত আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেজো ছাহেবজাদা হযরত মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী। আরও বক্তব্য রাখেন দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব ড শফিকুল ইসলাম চৌধুরী, দারুস সালাম মসজিদের ট্রাস্টি আব্দুর রহীম, কাউন্সিলর শহীদুল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল ওয়াহিদ, দারুস সালাম মসজিদের সহসভাপতি আজিজুর রহমান, ফরিদ মিয়া, আলী আশরাফ প্রমুখ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (র) লেস্টার শহরে সবার কাছে ‘বড় হুজুর’ হিসেবে অধিক পরিচিত ছিলেন। লেস্টারের বাইরে তিনি ‘লেস্টারের সাব’ হিসেবে খ্যাত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি