নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (৩ সেপ্টেম্বর/১৯ ভাদ্র) মধ্যরাতে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরীসার এলাকায় কামাল হোসেনের ফসলী জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পাইপগান, ২ রাউন্ড শটগানের গুলি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত আলামতসমূহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।