আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা বিষয়ক আলোচনা

প্রকাশিত April 2, 2023
আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা বিষয়ক আলোচনা

আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশ পরিচালিত আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে ‘কোরআন শিক্ষার তাৎপর্য বিষয়ক’ আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার, ১ এপ্রিল দুপুরে শিক্ষা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মুফতি মো কমর উদ্দিন কামু। আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালক শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা মুফতি ক্বারী আবুল কালাম জাকারিয়া তোয়াকুলী। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল ফরিদ আহমদ। আরও বক্তব্য রাখেন মাওলানা সালমান আহমদ ও ক্বারী আবিদুর রহমান সিকদার। সংবাদ বিজ্ঞপ্তি