হাবিবুর রহমান হাবিব, শাল্লা : আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেছেন, আল্লাহতায়ালা জিন-ইনসানকে তার গোলামী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।
পৃথিবীতে আমরা কেন এসেছি, কোথায় যাবো, কি নিয়ে যাবো-এসব বিষয়ের উপর আলোকপাত করে তিনি বলেন, এই জমিন আমাদের চিরদিন থাকার জন্য নয়। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কিছুদিনের জন্য মুসাফির অবস্থায় পাঠিয়েছেন তার কাজ করার জন্য।
সোমবার, ১৫ জানুয়ারি (১ মাঘ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইয়ারাবাদ জামে মসজিদ সংলগ্ন মাঠে ইয়ারাবাদ জামে মসজিদের ৪৪ তম মাহফিলে প্রখ্যাত আলম মাওলানা শেখ বদরুল আলম হামিদী বয়ান করছিলেন।
ইয়ারাবাদ গ্রামের মুরব্বি মো আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে তিনি আল্লাহর নবী হজরত মুহাম্মদের (সা) আদর্শকে অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন।
মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও স্থানীয় উলামায়ে কেরামগণ দুনিয়া ও আখেরাতের জীবন নিয়ে আলোকপাত করে করেন।