সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় রবিবার, ২০ আগস্ট রাত সোয়া ৯টার দিকে এসআই নূরুল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ পৌরসভার খাজাঞ্চী রোড থেকে উপজেলার জানাইয়া গ্রামের রুস্তম আলীর ছেলে মো মঈন উদ্দিনকে এই গাঁজাসহ আটক করা হয়।
এসআই মো নূরুল হুদা ঘটনার বিষয়ে বাদি হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী