আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু

প্রকাশিত March 5, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে।
রবিবার সকালে সিলেট মহানগরীর শাহী ঈদগায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে মেলা উদ্বোধন করা হয়।
উপাচার্য প্রফেসর ড আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে ভর্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ম্যানেজিং ট্রাস্টি ড আহমদ আল ওয়ালী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের ডিন প্রফেসর ড তোফায়েল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক ডা এস এম ফরিদুল ইসলাম লতিফী, প্রক্টর সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মো আব্দুল আউয়াল আনসারী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক খান মোহাম্মদ আজিমুস শফিক, আরটিএম সিলেট অঞ্চলের হেড অব অপারেশনস মোহাম্মদ হোসাইন চৌধুরী, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান মুশিবা খানম (সমো), স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মঈন উদ্দিন মঞ্জু।
প্রধান অতিথি ড আহমদ আল ওয়ালী সমকালীন বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করে বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবিরের উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী জনশক্তি হিসেবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার লক্ষ্যে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড আবু নাসের জাফর উল্লাহ বলেন, সুশিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের ভাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে হবে। শিক্ষা প্রতিটি মানুষের জীবনে অমূল্য সম্পদ। সেই সম্পদ অর্জন করতে শিক্ষা জীবনে প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পৌছতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি