আরকুম শাহর ৮১তম ওফাত দিবস রবিবার || থাকছে নানা আয়োজন

প্রকাশিত March 18, 2023
আরকুম শাহর ৮১তম ওফাত দিবস রবিবার || থাকছে নানা আয়োজন

‘আরকুম শাহ’ খ্যাত উপমহাদেশের প্রখ্যাত সুফিসাধক হজরত শাহ সুফি আরকুম আলীর (র) ৮১ তম ওফাত দিবস রবিবার, রবিবার ১৯ মার্চ।
এ উপলক্ষে রাত ৯টায় আলোচনা সভা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন। প্রধান বক্তা থাকবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি বাউলশিল্পী আব্দুস সোবহান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা-সংস্কৃতি অনুরাগী মঈন উদ্দিন খান।
এর আগে দুপুর ২টায় হযরত শাহ আরকুম আলীর মাজার শরীফে গিলাপ ছড়ানোর পর কোরআন তেলাওয়াত, যিকির-আছকার ও রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সফল করতে মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ হোসেন রেজা, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মোতাওয়াল্লি ছাদ উদ্দিন ও অনুষ্ঠান সমম্বয়ক কামাল উদ্দিন রাসেল ভক্ত ও আশেকানদের প্রতি আহবান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি