আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত February 7, 2024
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

সিলেটের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শেষ হয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। অধ্যক্ষ মো জমির উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেফুল ও সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি। সহকারী শিক্ষক মো ফরিদ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিষদের সমন্বয়কারী জ্যেষ্ঠ প্রভাষক তামান্না রহমান।
প্রধান অতিথি বক্তব্যের আশফাক আহমদ বলেন, ক্রীড়া শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।
গত ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন হয়। সংবাদ বিজ্ঞপ্তি