`আমার দেখা সৌদি আরব’ গ্রন্থের মোড়ক উন্মোচন মঙ্গলবার

প্রকাশিত October 27, 2025
`আমার দেখা সৌদি আরব’ গ্রন্থের মোড়ক উন্মোচন মঙ্গলবার

খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার রচিত ‘আমার দেখা সৌদি আরব’ গ্রন্থের মোড়ক উন্মোচন আগামী (২৮ অক্টোবর) মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি মহানগরীর দরগা গেইটে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজন করা হচ্ছে।
লেখক আব্দুল হান্নান তাপাদার জানিয়েছেন, তার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে রচিত এ গ্রন্থটি হজ্জ ও উমরাহ যাত্রীদের জন্য একটি দিকনির্দেশনামূলক গাইড হিসেবে কাজ করবে।–সংবাদ বিজ্ঞপ্তি