আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত February 22, 2023
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ডালিম আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো সেলিম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সাদেক হোসেন, সমবায় কর্মকর্তা মো ইসলাইল তালুকদার রাহী, মৎস্য কর্মকর্তা মো আসাদ উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো আমিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন, শিক্ষক মো জয়নাল আবেদিন, শিক্ষক সুমন চন্দ্র দাশ, মাওলানা আব্দুল আউয়াল, পৌর ছাত্রলীগের সভাপতি সুব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাসান মিয়া তালুকদার ও ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা মাহবুব হোসেন।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ২৪ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন উপসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।