আনসার-ভিডিপি দলনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত November 22, 2024
আনসার-ভিডিপি দলনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচারের অভিযোগ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বহিষ্কৃত ওয়ার্ড দলনেত্রী জোৎন্না বেগম জোনাকী নিজের অপকর্ম ঢাকতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত -ই-খোদা শুক্রবার (২২ নভেম্বর/৭ অগ্রহায়ণ) নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
কমান্ড্যান্ট বলেন, জোৎস্না বেগম জোনাকী দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক অনিয়মের সাথে জড়িত রয়েছেন। এবার শারদীয় দুর্গাপূজার সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সদস্য-সদস্যা বাছাইয়ের দিন ধার্য্য করা হয়। সেদিন আনসার কর্মকর্তাদের সঙ্গে লোক বাছাই নিয়ে তার দ্বন্দ্ব দেখা দেয়।
এছাড়া উপজেলার ২৬ জন ভাতাভুক্ত সদস্য-সদস্যা জোস্না বেগম জোনাকীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে তিনি সদর উপজেলার কার্যালয় ভাতা ভুক্ত এক সদস্যের উপর হামলা হামলা চালান। এ ঘটনায় জোস্না বেগম জোনাকীকে বহিষ্কার করা হয়। এর পর থেকেই তিনি বিভিন্ন সংবাদপত্রে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলার জন্য যারা তাকে ইন্ধন দিয়েছে তারাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি অপ-প্রচারেরও তীব্র নিন্দা জানান।