আনজুমানে আল ইসলাহ ইউকের কার্ডিফ শাখার কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত November 24, 2025
আনজুমানে আল ইসলাহ ইউকের কার্ডিফ শাখার কাউন্সিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রাঞ্চের ২০২৫-২৮ সেশনের কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ নভেম্বর বাদ যোহর কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সেন্টারে কার্ডিফ ব্রাঞ্চের প্রেসিডেন্ট ক্বারি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলীর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।কমিশনার ছিলেন ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারি আনসার মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও শেখ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম ও এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ক্বারি নুরুল ইসলামকে পুনরায় প্রেসিডেন্ট, ক্বারি কামরুল ইসলাম বাবুকে জেনারেল সেক্রেটারি ও বেলাল খানকে ট্রেজারার নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে অন্যান্য দায়িত্বশীল হলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিলু মিয়া ও মোহাম্মদ ওজিউর রহমান মিজান, জয়েন্ট সেক্রেটারি হাফিয মাওলানা জালাল আহমদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর আলম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ এমদাদ আলী, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি হাফিজ এমরান আহমদ, ট্রেইনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া, এক্সিকিউটিভ মেম্বার দেওয়ান শাহনেওয়াজ আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, মাহমুদ হোসাইন ও মাওলানা মোহাম্মদ তাওহীদুল হক।
কাউন্সিল শেষে শপথ বাক্য পাঠ করান ও মোনাজাত পরিচালনা করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি