আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার প্রস্তুতি শেষপর্যায়ে

প্রকাশিত November 9, 2022
আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার প্রস্তুতি শেষপর্যায়ে

সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আজিমুশ্বান ইজতেমার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় প্যান্ডেল তৈরির কাজ উদ্বোধন করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও খোজারখলা মারকাজের শীর্ষ মুরব্বিরা উপস্থিত ছিলেন। এর আগে ইজতেমা মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর আমীর মাওলানা সাইফুল্লাহ, নায়েবে আমীর মুহিবুর রহমান মিটিপুরী, জেলা সেক্রেটারি মাওলানা নজমুদ্দীন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আমিন বর্ণভী, মহানগরর সহসাধারণ সম্পাদক মাওলানা নিযামত উল্লাহ খাছদবিরী, তাবলীগ জামাতের মুরব্বি কামাল হোসেন, আব্দুল ফাত্তাহ, ইঞ্জিনিয়ার মুহিত হোসেন, অ্যাডভোকেট মাওলানা মুহাম্মদ আলী, মো শাহাব উদ্দিন, সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ড ভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ, সহসম্পাদক ছোরাব আলী, ছাদেক খান, মহানরীর সদস্য শাহ আদনান, মাওলানা সাইফুর রহমান ও মাওলানা আহমদ আমীন।
উল্লেখ্য, ১৭ ও ১৮ নভেম্বর আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে দুদিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা অনুষ্ঠিত হবে।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ইজতেমায় দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করবেন। এতে সকল শ্রেণির ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত থাকার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি