আজমিরীগIঞ্জ ও বাহুবলে পৃথক দুই সংঘর্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত

প্রকাশিত September 9, 2024
আজমিরীগIঞ্জ ও বাহুবলে পৃথক দুই সংঘর্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে মহিলাদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আহতদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার, ৯ সেপ্টেম্বর (২৫ ভাদ্র) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার ও বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের পক্ষের দুই মহিলার মাঝে রবিবার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে দু্ই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও একই দিন বাহুবল উপজেলার কাশিপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।