বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক-ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, আগের অর্থাৎ ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় সংসদ নির্বাচনই ছিল পাতানো খেলা। এগুলো কোন নির্বাচন ছিল না। তবে আমরা এবার সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে এসেছি। সকলের সহযোগিতায় ভালো নির্বাচন করবো ‘
রবিবার (৩০ নভেম্বর/১৫ অগ্রহায়ণ) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছে। এর থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার কাজ করছে।
তিনি জানান, হবিগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে শ্রীঘই অভিযান পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, মো ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী প্রমুখ।