নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৭২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২৫ জানুয়ারি) সকাল পৌণে ৮টার দিকে জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগঞ্জ এলাকায় তিতাস সেতুর দক্ষিণ পাশে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ থামিয়ে পলায়নের চেষ্টাকারী একজনকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুসারে পিকআপ থেকে ভারতীয় ১ হাজার ৯০৬টি ভারতীয় শাড়ি ও ২৫০টি থ্রি-পিস উদ্ধার করে, যেগুলোর আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা। একই সঙ্গে আটক ব্যক্তি মো শাকিব মিয়াকে (২৪, পিতা সুরুজ মিয়া, বায়েক, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।