আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আগামীকাল তেমুখী পয়েন্টে

প্রকাশিত November 1, 2023
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আগামীকাল তেমুখী পয়েন্টে

দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল, বৃহস্পতিবার, ২ নভেম্বর সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী পয়েন্টে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ দেশপ্রেমিক নাগরিকদের উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি