আউশকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত March 16, 2023
আউশকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পাবলিক রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে।
বুধবার, ১৫ মার্চ সকালে বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা মুশফিক হুসেন চৌধুরী।
বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি দিলাওর হুসেনের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন, ব্যারিস্টার মুজাক্কির হোসেন, সেভরন কমিনিউটি অফিসার আব্দুল লতিফ, নিবাস চন্দ্র নাথ, আওয়ামী লীগ নেতা সাইফুল জাহান চৌধুরী ও কাজী ওবায়দুল কাদের হেলাল। আরও বক্তব্য রাখেন সুহুল আমিন, সাইদুর রহমান, আব্দুর রকিব, নুরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক লুৎফুর রহমান । অনুষ্ঠান পরিচালনা করেন, ইকবাল বাহার তালুকদার ও শাহিনা আক্তার।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।