আউশকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত August 12, 2022
আউশকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামসহ এই ডাকাতদের গ্রেফতার করে।
তবে অপর কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রামের আব্দুল গনির ছেলে সহিবুর রহমান (২৮), ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়ার তাহির উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম জাহান (২২), বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৯) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মখলিছ খানের ছেলে ময়না মিয়া ওরপে রুজেল খান (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো ডালিম আহমদ ও ওসি (তদন্ত) মো আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্বে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকদ্রব্যের মামলা রয়েছে।