সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী সিংহ বাড়ির অধিবাসী, বিশিষ্ট আইনজীবী, শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের দীর্ঘকালের সম্পাদক সুজয় সিংহ মজুমদারের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, সমাজসেবায় ও আইন পেশায় তার অবদান সিলেট মহানগরীর মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি