অসুস্থদের সুস্থতা কামনায় নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের দোয়া মাহফিল

প্রকাশিত April 6, 2023
অসুস্থদের সুস্থতা কামনায় নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের দোয়া মাহফিল

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের অন্যতম উপদেষ্টা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজীর একমাত্র মেয়ে গাজী ফারহা রওশন, সংগঠনের উপদেষ্টা ডা আফজল মিয়া. সদস্য শাফি চৌধুরী ও ব্যারিস্টার মোজাক্কির হোসাইনের মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার, ৬ এপ্রিল বাদ জোহর মহানগরীর কাজী ইলিয়াছ জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আবুল ফজল, সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, বয়েতউল্লা, আবু ইফসুফ, এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।