অবহেলিত মানুষের কল্যাণ ও ন্যায্য অধিকার রক্ষায় কাজ করছে সুহৃদ বাংলাদেশ

প্রকাশিত May 20, 2023
অবহেলিত মানুষের কল্যাণ ও ন্যায্য অধিকার রক্ষায় কাজ করছে সুহৃদ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : সুহৃদ বাংলাদেশের সিলেট বিভাগীয় সম্মেলনে বক্তারা বলেছেন, দেশপ্রেমিক বিত্তশালী ও মেধাবীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই উন্নয়নের ধারাবাহিকতায় সকলকে এগিয়ে আসতে হবে। সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা জরুরি। অর্থনৈতিক মুক্তির জন্য আত্ম কর্মসংস্থানের বিকল্প নেই।
তারা আরও বলেছেন, বাংলাদেশের অবহেলিত মানুষের কল্যাণে ও বাংলাদেশী হিসেবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় সুহৃদ বাংলাদেশ কাজ করছে।
শুক্রবার, ১৯ মে দুপুরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে আয়েজিত সম্মেলনে সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি রুমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুহৃদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিখিল মৃধা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফেসর ড হিমাদ্রী শেখর রায়। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা সুনির্মল রায়।
সুহৃদ বাংলাদেশের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্র ধর রুমুর পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহসভাপতি করুণা সিন্ধু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল কান্তি সরকার, বাবুল হালদার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অর্চনা রানী সাহা, অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, বিশ্বজিৎ কুমার রায় ও প্রভাস ভদ্র।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা পূর্ণেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডা কান্তি প্রিয় দাশ ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর।