সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো জমির উদ্দিন অবসর গ্রহণ করেছেন।
অধ্যক্ষের অবসরজনিত বিদায় উপলক্ষে গত ৩১ ডিসেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক মহীতোষ তালুকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, মো জমির উদ্দিন শুধু একজন অধ্যক্ষ নন, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। যেকোনো বিষয়ে তার পরামর্শ নিতাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ, প্রাক্তন অধ্যাপক এম এ জামান, সিনিয়র প্রভাষক তামান্না রহমান, সিনিয়র প্রভাষক মোহাম্মদ মহরম আলী, সিনিয়র প্রভাষক মো রেজাউর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো আবুল কালাম, প্রভাষক মো মুরশেদ শাহ এবং শিক্ষার্থী সাদিয়া সুলতানা সুবর্ণা ও শ্রাবন্তি দাস কথা। মানপত্র পাঠ করেন প্রভাষক শর্মিলা দাস।
অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি