হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এইচসিসিআইর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো মিজানুর রহমান শামীমকে শুভেচ্ছা জানিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিগত কয়েক বছরে হবিগঞ্জ শিল্প জেলা হিসেবে এগিয়ে যাচ্ছে। এখানে সম্প্রসারিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত। সেজন্য হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি শিল্প ও ব্যবসাখাতের বিভিন্ন সমস্যা সমাধানে অধিকতর ভূমিকা পালন করার পাশাপাশি টেকসই উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কাজ করবে।
গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সজল খান, হবিগঞ্জ স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান স্বদীপ বণিক, এইচসিসিআইর নবনির্বাচিত সদস্য গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চোধুরী, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক বদরুল আলম চোধুরী, যুক্তরাজ্য যুবলীগ নেতা শাহজাহান কবির প্রমখ। সংবাদ বিজ্ঞপ্তি