অজ্ঞাত পরিচয় মরদেহ হিমাগারে ||পরিচয় জানতে চায় জালালাবাদ থানা

প্রকাশিত May 16, 2026
অজ্ঞাত পরিচয় মরদেহ হিমাগারে ||পরিচয় জানতে চায় জালালাবাদ থানা

সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ থানা পুলিশ মৃত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পরিচয় সন্ধান করছে।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টায় এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে থানা পুলিশ মহানগরীর তেমুখি পয়েন্টে মুসলিম সুইটমিটের সামনে থেকে অচেতন অবস্থায় এই ব্যক্তিকে (বয়স আনুমানিক ৬৫ বছর) উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে; কিন্তু তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য কারো জানা থাকলে জালালাবাদ থানায় যোগাযোগ (মোবাইল : ০১৩২০০৬৭৫৯৯) করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি