সিলেট মহানগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করেন।
এ সময় তিনি অগ্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্তনা দেন।
অগ্নকাণ্ডের মতো দুর্ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য তিনি বাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
এ সময় কাজিরবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি