জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর সিলেটের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও সীরাতুন্নবী (সা) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মহানগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট মহানগর সভাপতি, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান।
অংকুর সিলেটের পরিচালক, শাহপরান দ্য লুমিনাস স্কুলের ভাইস প্রিন্সিপাল খসরুল আলমের সভাপতিত্বে ও অংকুর সিলেটের নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাহী সদস্য কবি ডা ফয়জুল হক, দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের অধ্যক্ষ হাফিজ মাওলানা মনজুরে মাওলা ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান, রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মারকাযুল মদীনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ, অনির্বাণ দ্যা ব্রিলিয়ান্ট একাডেমির প্রধান তাহের আব্দুল্লাহ ও দারুন নাজাত মডেল মাদরাসার শিক্ষা সচিব মাওলানা তরিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফুজায়েল আহমেদ (বাশার), নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থী, অংকুর সিলেটের নির্বাহী সদস্য কাজী আলী হোসেন সামী, অংকুর স্কুল বিভাগের সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহ ও মো খালেদুজ্জামান খালেদ।
মহানবীর (সা) সীরাতের উপর ৪৫টি এমসিকিউ ও ৫ নম্বরের ১টি সংক্ষিপ্ত প্রশ্ন সহ মোট ৫০ নম্বরের কুইজ প্রতিযোগিতায় প্রায় ৫০টি স্কুল ও মাদরাসার ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।-সংবাদ বিজ্ঞপ্তি