সিসিকের নতুন ওয়ার্ড : সীমানা সংক্রান্ত পরামর্শ বা আপত্তি ৮ মার্চের মধ্যে

প্রকাশিত February 25, 2022
সিসিকের নতুন ওয়ার্ড : সীমানা সংক্রান্ত পরামর্শ বা আপত্তি ৮ মার্চের মধ্যে

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকা সমূহকে ওয়ার্ড ভিত্তিক পুনর্বিন্যাস করে প্রাথমিকভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে প্রত্যেক এলাকাবাসী ৮ মার্চের মধ্যে পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন।
পরামর্শ বা আপত্তি নির্ধারিত তারিখের মধ্যে জেলা প্রশাসক ও সিসিকের সীমানা নির্ধারণ কর্মকর্তার কাছে লিখিতভাবে দাখিল করতে হবে।
সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাগুলোকে পুনর্বিন্যাস করে নতুন ১২টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড গঠন করা হয়েছে।
২০২১ সালের ৩১ আগস্ট বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এসআরও নম্বর ২৮৮-আইন/২০২১ নম্বর প্রজ্ঞাপনমূলে সিলেট সদর উপজেলার ৪টি ও দক্ষিণ সুরমা উপজেলার ৩টি ইউনিয়েনের কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করে সিলেট সিটি কর্পোরেশকে সম্প্রসারণ করা হয়।
উল্লেখ্য, সিসিকের আগের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড বহাল রয়েছে।
২৮ নম্বর ওয়ার্ড : দক্ষিণ সুরমার গাংগু, কাজীরখলা, রিয়াছতপুর, মাঝপাড়া, সুনামপুর, পশ্চিম বরইকান্দি, কামুশুনা, তেলিরাই, নিয়ামতপুর ও রায়ের গাঁও।
২৯ নম্বর ওয়ার্ড : দক্ষিণ সুরমার পিরিজপুর, পর্বতপুর, বদিকোনা (আংশিক), ধরাধরপুর, উম্মুর কবুল, লাউয়াই ও মোহাম্মদপুর।
৩০ নম্বর ওয়ার্ড : দক্ষিণ সুরমার জৈনপুর, চান্দাই, তেলীপাড়া, চান্দাই পশ্চিমপাড়া, টিয়ারগাঁও, তালুকদারপাড়া, নজরপুর, বকশীপুর, গালিমপুর ও দাউদপুর।
৩১ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার কুইটুক, নয়াবস্তি, মুরাদপুর, পেশনেওয়াজ (মুক্তিরচক), মুরাদপুর, পীরের চক ও মিরের চক (আংশিক।।
৩২ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার কল্যাণপুর (আংশিক), বেতার কেন্দ্র, ইসলামপুর (আংশিক), ইসলামপুর কলোনি, ইসলামপুর দক্ষিণ-ফাল্গুনী, মুসলিমনগর, মুগিরপাড়া, মুড়িলা, নূরপুর, নাথপাড়া, আটালু, পূর্ব ভাটপাড়া, পশ্চিম ভাটপাড়া, কান্দিহুতা, মিরাপাড়া, পূর্ব শাপলাবাগ, সোনাপুর, টুলটিকর আবাসিক এলাকা, পূর্ব কুশিঘাট, শাহপরান অবাসিক এলাকা ও কৃষি খামার (আংশিক)।
৩৩ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার খাদিমপাড়া (আংশিক), কালাটিকর (আংশিক), মনিপুরিপাড়া বস্তি, বহর দাসপাড়া, ধনকান্দি,পাঁচগরি, লালখাটংগী, শাহপরান আবাসিক এলাকা, বহর নোয়াগাঁও, এটিআই, ভাওয়াল টিলা, ইসলামাবাদ ও কল্লগ্রাম।
৩৪ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার খাদিমপাড়া (আংশিক), মীরমহল্লা, বহর কলোনি, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা ও কালাটিকর (আংশিক)।
৩৫ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার জাহানপুর, সৈয়দপুর (আংশিক), মোহাম্মদপুর, চামেলীবাগ (গোয়ালগাঁও), শ্যামলী আবাসিক এলাকা, সিলেট টেক্সটাইল (আংশিক), ইসলামপুর পূর্ব, সরকারি কলেজের আংশিক, প্রকৌশল কলেজ, দুগ্ধ খামার, সৈয়দপুর (আংশিক), জাহানপুর উত্তর (বুড়িবস্তি) ও আলুরতল।
৩৬ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার উত্তর বালুচর, আরামবাগ, দুর্গাবাড়ি, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভি হাসপাতাল এলাকা, বন বিভাগ টিলা, ইকোপার্ক, কৃষি বিশ্ববিদ্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা।
৩৭ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার টিলাগড়, ডরিয়া, বড়গুল, দুসক, শাবিপ্রবি, আখালিয়া, নতুনবাজার আবাসিক এলাকা, যোগীপাড়া, দামালীপাড়া, আখালিয়া ঘাট, ক্বারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা।
৩৮ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার নাজিরগাঁও, টিয়ারবাড়ি, পীরপুর (আংশিক), খালিগাঁও, হায়দরপুর, চরুগাঁও, সাহেবেরগাঁও, শেখপাড়া, ওয়াপদা ও কুমারগাঁও এলাকা।
৩৯ নম্বর ওয়ার্ড : সদর উপজেলার শাহাপুর, নোয়াগাঁও (আংশিক), নয়া খুরুমখলা, খুরুমখলা (আংশিক), পীরপুর (আংশিক), টুকেরগাঁও (আংশিক), নোয়াপাড়া, তালুকদারপাড়া, মইয়ারচর, নোয়াগাঁও (আংশিক), নোয়াগাঁও হিন্দুপাড়া, টুকেরগাঁও (আংশিক) ও গৌরীপুর এলাকা।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি