সিলেটে নানা কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের বিশ্ব নদী দিবস উদযাপন

প্রকাশিত September 25, 2016
সিলেটে নানা কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের বিশ্ব নদী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিশ্ব নদী দিবস উদযাপন করেছে।
এ উপলক্ষে রবিবার সকালে সিলেটে সুরমা নদীর তীর অবৈধ দখল মুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ও সুরমা রিভার ওয়াটারকিপার অবস্থান কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
এতে মহানগরীর কাজীরবাজার এলাকায় সুরমা নদীর তীর দখল করে নির্মিত খোলা শৌচাগার অবিলম্বে ভেঙ্গে ফেলার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দা শিরীন আক্তার, পরিবেশবিদ আব্দুল করিম কিম, সাংবাদিক ছামির মাহমুদ প্রমুখ।