আতিকুল ইসলাম, কার্ডিফ, ইউকে : সৌদিআরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) যথাযথ ধর্মীয় মর্যাদায় ব্রিটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে ও রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের নামাজ আদায় করে মুসলিম কমিউনিটি।
শাহজালাল মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত
প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী। দ্বিতীয় জামাতে ইমামিত করেন হাফিজ মাওলানা তৌহিদুল হক।
জালালিয়া মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির আর দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন।
জামাত শেষে মুসল্লিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন ও ট্রেজারার রকিবুর রহমান এবং জালালিয়া মসজিদের চেয়ারম্যান লিলু মিয়া, সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া ও ট্রেজারার সুমন আলীসহ কমিটির অন্যান্য নেতা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
নামাজ শেষে উভয় মসজিদে দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করা হয়েছে।
এদিকে কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাস্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।