নবীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত September 20, 2016
নবীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক মহিলার (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরগাঁওয়ের গরমুলীয়া সেতুর নিচে রাস্তার পাশে মহিলার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। খবর পেয়ে এসআই চাঁন মিয়ার নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ও মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।