স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল খেলা ১-১ গোলে ড্র

প্রকাশিত March 27, 2018
স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল খেলা ১-১ গোলে ড্র

ক্রীড়া প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে মুখোমুখি হয়, জেলা প্রশাসক একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা একাদশ। খেলা ১-১ গোলে ড্র হয়।
জেলা প্রশাসক একাদশের পক্ষে গোল করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে গোল করেন, সাবেক ফুটবলার মিলন খান বাদশাহী। ম্যান অব দ্যা ম্যাচ হন জেলা প্রশাসক নুমেরী জামান।
খেলা শেষে বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম পুরস্কার বিতরণ করেন।