শ্রীমঙ্গলে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল চা পাতা জব্দ

প্রকাশিত March 11, 2026
শ্রীমঙ্গলে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল চা পাতা জব্দ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১ হাজার কেজি নকল চা পাতা জব্দ ও একজনকে জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১০ মার্চ) আনুমানিক বিকেল সোয়া ৪টা থেকে ঘণ্টাব্যাপী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর গ্রামে আবদুর রহিমের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিাচলনা করে।
এ সময় নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৪২ ধারায় মো আবদুর রহিমের (৬০, পিতা আব্দুর বারিক, হামিদপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) উঠান থেকে এই নকল চা পাতা জব্দ ও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত ভেজাল চা পাতা পার্শ্ববর্তী ধানী জমিতে ফেলে ধ্বংস করা হয়।