দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ সরকার থেকে সম্মাননা পাওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে এনাম উল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলার মাইজগাঁও বাজারে মছব্বির সিটিতে আলী খাঁ পরিবারের উদ্যোগে বুধবার সকালে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মঈন ছুটনের সভাপতিত্বে ও নজরুল ইসলাম সিতনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনাম উল ইসলাম প্রায় ১১শ কোটি টাকা ব্যয়ে নিজ এলাকা ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ক্যাম্পটিলায় মেঘা প্রকল্প গ্রহণ করেছেন। উদ্দেশ্য, এলাকাকে অত্যাধুনিক মিনি শহর হিসেবে গড়ে তোলা। এলাকাবাসীর জীবনমান উন্নয়নে তিনি অনেকদিন থেকে ভূমিকা রাখছেন।