নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মহানগরীর মির্জাজাঙ্গালে নির্ভানা ইন হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় এতে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তার নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিলো, যত দ্রুত সম্ভব সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ সম্পন্ন করা। আগামী দুই-আড়াই মাসের মধ্যে বাকি থাকা সব জমি অধিগ্রহণ করে সব ব্লকে পুরোদমে কাজ শুরু হবে। পাশাপাশি সিলেট-চট্টগ্রাম ৬ লেন মহাসড়কের কাজও একই সময়ে শুরু হয়ে সমাপ্ত হবে। এর বড় অংশ পড়েছে সিলেট-ঢাকা ৬ লেনে। এই দুই মহাসড়কের সংযোগ অংশের কাজের জন্য শীঘ্রই প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একনেকে পাঠানো হবে এবং পাস হয়ে কাজ শুরু হবে।
তিনি জানান, সিলেট-ঢাকা ডাবল গেজ রেললাইন স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি হচ্ছে এবং শীঘ্রই সেটিরও কাজ শুরু হবে, যা সম্পন্ন হলে তিন-সাড়ে তিন ঘণ্টা কম সময়ে সিলেট-ঢাকা যাতায়াত কারা যাবে।
প্রধান বক্তার বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী তার দায়িত্ব পালন ও সরকারের দেওয়া কর্মসূচি বাস্তবায়নে সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি সিলেট জেলা প্রেসক্লাবের আপনজন হিসেবে সঙ্গেই আছেন বলে ঘোষণা দেন।
মন্ত্রী জানান, ঈদের পর পরই সিলেট বিভাগ থেকে নির্বাচিত সকল সংসদ সদস্যকে নিয়ে মতবিনিময় করবেন এবং বিভাগের বড় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চালাবেন।
তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সংকটে থাকা প্রবাসীদের জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অপরিচ্ছন্নতা, মশার উপদ্রব, জলাবদ্ধতা ও সুপেয় পানি সংকটসহ সিলেট মহানরগরীর অনেক সমস্যা রয়েছে। এগুলো সমাধানে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিগত নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করায় জেলা প্রেসক্লাবের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উন্নয়নের ক্ষেত্রে সিলেট আসলেই পিছিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, এবার বড় সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সর্বক্ষেত্রে সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সেই সম্পর্ককে আরও জোরদার করবেন।
বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক (সিলেট বিভাগ) সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “আমরা পরিবর্তিত বাংলাদেশে যে যাত্রা শুরু করেছি তাতে সহায়ক ভূমিকা সাংবাদিকদের। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো।”
অনুষ্ঠিান শুরু হয় সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রতাপ চন্দ্র চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রথম সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সহকারী ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সাউথ এশিয়া চেয়ারম্যান দিদারুল ইকবাল, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় শী শেখর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহসেক্রেটারি অ্যাডভোকেট মো আব্দুর রব, সিলেট আটাবের সদ্যসাবেক সভাপতি মো জিয়াউর রহমান রেজওয়ান, হাইব্রিড সিটির সিইও মো মুজিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব তানসিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সহসাধারণ সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ, মহানগর শাখার আইন-বিষয়ক সম্পাদক এস এম সামছুল আলম চৌধুরী ও ফুলকলির জেনারেল ম্যানেজার মো জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সালাম মশরুর ও সাবেক সভাপতি আল-আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, দৈনিক উত্তরপূর্বর ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (সিলেট) শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সল, সাধারণ সম্পাদক নূর আলম, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি জুরেজ আব্দুল্লাহ গোলজার ও সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মো সুহেল।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, যুগান্তরের সিনিয়র স্টাফ ফটো সাংবাদিক মামুন হাসান, সাবেক সহসভাপতি, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক-প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, আজকের সিলেটের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান মো ফরিদ উদ্দিন আহমদ (সালমান ফরিদ), সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর, আলোকিত প্রতিদিনের শেখ লুৎফুর রহমান, জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক সুলতান সুমন, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি এস এম রফিকুল ইসলাম সুজন, দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক মাহমুদ হোসেন, শুভ প্রতিদিনের স্পোর্টস রিপোর্টার মোস্তাফিজুর রহমান রোমান, দৈনিক উত্তরপূর্বর স্টাফ রিপোর্টার ওলিউর রহমান, জিল্লুর রহমান জিলু, ফয়জুর রহমান ও স্টাফ ফটো সাংবাদিক নূরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিলেট অফিসের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ভবরঞ্জন মৈত্র বাপ্পা, মাইটিভির ক্যামেরাপার্সন শাহিন আহমদ, একাত্তরের কথার চিফ রিপোর্টার জিকরুল ইসলাম, দৈনিক সুবজ সিলেটের স্টাফ রিপোর্টার সুহেল আহমদ, দৈনিক জাতীয় অর্থনীতি প্রতিনিধি মোখলেছুর রহমান, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ, খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাত, জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, এ এস রায়হান ও হেনা বেগম, সিলেটভিউর স্টাফ ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য, যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো শাহিন, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নাজাদ আহমদ পুরকায়স্ত, সময় টিভির রিপোর্টার জয়ন্ত কুমার দাস, সিলেট ভিউ টুয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক পিংকু ধর, সিনিয়র সাব এডিটর শাকিলুজ্জামান, স্টাফ ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ, এটিএন নিউজের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোজাম্মেল হক, শ্যামল সিলেটের রায়হান উদ্দিন, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল ও আধুনিক কাগজের এম কে তুহিন প্রমুখ।
কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সজল ঘোষ, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক মো আব্দুল আহাদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক মো আলী আকবর চৌধুরী (কোহিনূর) এবং নির্বাহী সদস্য মো সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ, তুহিন আহমদ ও রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মাওলানা আতিকুর রহমান নগরী। সংবাদ বিজ্ঞপ্তি