লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্যে আহত ৩০ আটক ১১

প্রকাশিত September 24, 2016
লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্যে আহত ৩০ আটক ১১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের দুই ঘণ্টাব্যাপী সংঘর্যে ৩০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার জিরুণ্ডা গ্রামে আব্দুল হাইয়ের ছেলে আবুল কালাম ও মিসির আলীর ছেলে সানোয়ারের মাঝে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্যে  লিপ্ত হয়।
খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আবার সংঘর্যে জড়ালে সদর থানা পুলিশ ৩ জনকে আটক করে। এছাড়া লাখাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।