আল আজাদ : ১৩ মার্চ শনিবার সামরিক আইন কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করে। এতে তারা জানায়, প্রতিরক্ষা বাজেট থেকে যে সব বেসামরিক সরকারি কর্মচারীকে বেতন দেওয়া হয়, ১৫ মার্চ সকাল ১০টায় তাদেরকে কাজে যোগ দিতে হবে। অন্যথায় তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। সামরিক আইন আদালতে বিচারের মাধ্যমে তাদেরকে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডও দেয়া হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ নির্দেশের প্রতিবাদে এক বিবৃতিতে বলেন, কোন শক্তিই জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে বাঁধা দিয়ে রাখতে পারবেনা।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ পুঁজি পাচার ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নির্দেশ জারি করে।